Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তীতে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্রদ্ধার্ঘ্য, মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী

06 Jul 2026
10:35 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা। ডঃ মুখার্জীর দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণ করা হয় অনুষ্ঠানে।

শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ আজও বাংলার মানুষের কাছে অনুপ্রেরণা। দেশের ঐক্য ও সাংস্কৃতিক চেতনা রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলাতেও বিজেপির তরফে পালন করা হয় বিশেষ কর্মসূচি। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের সাংগঠনিক লড়াইয়ে ডঃ মুখার্জীর আদর্শকেই সামনে রাখতে চাইছে বিজেপি।