Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে অমিত শাহ, ইকোপার্কে ১২৫ ফুট মূর্তির পরিকল্পনা

06 Jul 2026
02:30 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জী-র ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে কলকাতা ও নিউটাউনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, নিউটাউনের ইকোপার্কে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ ফুট উচ্চতার একটি বিশাল পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে তৈরি হবে “শ্যামাপ্রসাদ গার্ডেন”, যেখানে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন ও অবদানের উপর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে। 

সূত্রের খবর, এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। এছাড়াও ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর পৈতৃক বাড়িতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্তরেও একাধিক স্মরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ ও অবদানকে সামনে রেখে বিজেপি বাংলায় নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে। তাঁর ১২৫তম জন্মজয়ন্তীকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

 

news home ads