Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

বুলডোজারে ভাঙা হল ঐতিহ্যবাহী বার্নপুর সিনেমা হল, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

05 Jul 2026
12:30 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুরে এবার বুলডোজারের কোপ পড়ল ঐতিহ্যবাহী বার্নপুর সিনেমা হলে। দীর্ঘদিন ধরে সেল আইএসপি কর্তৃপক্ষ তাদের জমির উপর গড়ে ওঠা বিভিন্ন পার্টি অফিস, ক্লাব ও অবৈধ নির্মাণ ভাঙার অভিযান চালাচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবেই আজ ভেঙে ফেলা হলো বহু স্মৃতিবিজড়িত বার্নপুর সিনেমা হল।

জানা গিয়েছে, সিনেমা হলটি আইএসপির জমির উপর নির্মিত হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু স্থানীয় বাসিন্দা। তাঁদের বক্তব্য, বার্নপুরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই সিনেমা হলকে এভাবে ভেঙে না ফেলে জনস্বার্থে ব্যবহার করা যেত।

স্থানীয়দের একাংশের দাবি, পুরনো সিনেমা হলটিকে কমিউনিটি হল, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা অন্য কোনও সামাজিক কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া উচিত ছিল। বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই হতাশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। বহু মানুষের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা বার্নপুর সিনেমা হল এখন শুধুই অতীত।