Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

লক্ষ্ণৌতে বিজেপির শক্তি কেন্দ্র সংযোজক সম্মেলন, উপস্থিত নীতিন নবীন ও যোগী আদিত্যনাথ

05 Jul 2026
11:30 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হল বিজেপির শক্তি কেন্দ্র সংযোজক সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্মেলনে দলীয় সংগঠনকে আরও মজবুত করা এবং বুথ স্তরে কর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা হয়।

সভামঞ্চ থেকে বিজেপি নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে এবং সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরও বিস্তৃত করতে হবে। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।

সম্মেলনে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দলীয় সূত্রে খবর, আগামী দিনে উত্তরপ্রদেশে সংগঠনের শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, এই সম্মেলনের মাধ্যমে বিজেপি বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার কৌশল স্পষ্ট করল।

লক্ষ্ণৌর এই সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

news home ads