Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল সূর্যপুর হাট, বিক্ষোভে রণক্ষেত্র এলাকা — সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিকরাও

05 Jul 2026
09:31 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ও মৃতার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় ৪টে নাগাদ ওই নাবালিকা খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়।

পরিবারের অভিযোগ, চারজন ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে বারুইপুর, সোনারপুর, ক্যানিং ও জয়নগর থানার পুলিশ উপস্থিত রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ঘটনাস্থল থেকে খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে কয়েকজন সাংবাদিককে মারধর করা হয় বলে জানা যায়। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন বলেও সূত্রের খবর।

এই নৃশংস ঘটনার প্রতিবাদে গোটা এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।