Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

উস্কানি মামলায় রেজিনগর থানায় হাজিরা হুমায়ুন কবীরের, ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

04 Jul 2026
12:21 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় অবশেষে থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক তথা AJUP প্রধান হুমায়ুন কবীর। শুক্রবার রেজিনগর থানায় পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রায় চার ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে প্রকাশ্যে দেওয়া একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, সেই বক্তব্যে উস্কানিমূলক ইঙ্গিত ছিল। সেই কারণেই হুমায়ুন কবীরকে তলব করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ জুলাই ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীরা তাঁর বক্তব্য, মন্তব্যের প্রেক্ষাপট এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, আইন নিজের পথে চলুক। অন্যদিকে, হুমায়ুন কবীরের অনুগামীদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে নিশানা করা হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।