Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

আসানসোলে গরু পাচারের অভিযোগে দুই যুবক আটক, তদন্তে পুলিশ

04 Jul 2026
12:52 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- আসানসোলে গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। শনিবার সন্ধ্যায় আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় দুই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁদের সঙ্গে দুটি বাছুর ছিল এবং তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে স্থানীয়রা ধৃত দুই যুবককে তাঁদের হাতে তুলে দেন। ধৃতদের নাম জাবেদ ও কলাম বলে জানা গিয়েছে।

পরবর্তীতে খবর পেয়ে আসানসোল নর্থ থানার পুলিশ ও কন্যাপুর ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ এবং গরু পাচারের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

 

news home ads