Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস   •   ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, পেস-আক্রমণে জোর নিউজিল্যান্ডের   •   নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচারে NCPI, নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা   •   পশুখাদ্যের ঘাটতি মেটাতে ‘টিটিকালি’ চাষে জোর, একই সঙ্গে মিলবে দানা ও পশুখাদ্য   •   অভিষেকের বাড়ির সামনে গাড়িতে ধাক্কা, চাকরি হারানো পুলিশকর্মীর পক্ষে হাইকোর্টের নির্দেশ   •   শীতলকুচিতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মন্দারমণিতে সমুদ্রস্নানে বিপত্তি, মৃত ২, নিখোঁজ ১; চলছে উদ্ধার অভিযান

23 Sep 2026
05:08 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মন্দারমণির সমুদ্র সৈকতে ফের ভয়াবহ দুর্ঘটনা। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে এক নাবালক-সহ দু’জনের। একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ, নুলিয়া ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। 

সোমবার বিকেলে মন্দারমণির ৩ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে একটি দল মন্দারমণিতে বেড়াতে এসেছিল। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকা অবস্থায় কয়েকজন স্নান করতে নামেন। জোয়ারের প্রবল টানে তিনজন গভীর জলে তলিয়ে যান। 

উদ্ধারকারীরা প্রথমে প্রায় ১০ বছরের সোমনাথ হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে বৃষ্টি শীলের দেহও উদ্ধার হয়। তাঁর স্বামী সুমন শীল এখনও নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে। 

গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজেও সমস্যা তৈরি হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্পিডবোট-সহ বিভিন্নভাবে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মন্দারমণি উপকূলে নজরদারি বাড়িয়েছে পুলিশ-প্রশাসন এবং মাইকে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। 

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রে নামার আগে আবহাওয়া ও প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে উত্তাল সমুদ্র বা নিষেধাজ্ঞার সময় কোনওভাবেই জলে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।