Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির সতর্কতা, নজরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর   •   নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দীপাবলির আগেই প্রদীপের আলোয় বাসন্তী, মোদীর জন্মদিনে জ্বলল ৭৬টি প্রদীপ   •   আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়   •   ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ? রেডিয়েশন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা নদিয়ায়

রাজপুরে নিবেদিতাভবনে আবাসিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন রুপা গাঙ্গুলির

17 Sep 2026
09:32 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সোনারপুর পুরসভা পরিচালিত নিবেদিতাভবনের আবাসিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী রুপা গাঙ্গুলি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন নিবেদিতাভবনে গিয়ে গৃহহীন প্রবীণ আবাসিকদের সঙ্গে সময় কাটান তিনি।

রুপা গাঙ্গুলি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জন্মদিন সেবামূলক কাজের মাধ্যমে পালন করার কথা জানিয়েছেন। সেই ভাবনা থেকেই গৃহহীন প্রবীণদের জন্য তৈরি এই আবাসনে এসে তাঁদের সঙ্গে সময় কাটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার উদ্যোগ নেন তিনি।

আবাসিকদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন রুপা গাঙ্গুলি। তিনি জানান, মাত্র এক বছর আগে তাঁর মা প্রয়াত হয়েছেন। নিবেদিতাভবনে এসে প্রবীণ আবাসিকদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাঁর মায়ের কথা আরও বেশি মনে পড়ছে বলেও জানান তিনি।

এদিন নিজের উদ্যোগে আবাসিকদের হাতে ফল-সহ বিভিন্ন খাবার তুলে দেন রুপা গাঙ্গুলি। তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে তাঁদের খোঁজখবরও নেন তিনি।

অন্যদিকে, এদিনই সোনারপুরের প্রাক্তন বিধায়ক লাভলী মৈত্রের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান রুপা গাঙ্গুলি। পাশাপাশি আরও পরিশ্রম করে মানুষের জন্য কাজ করার পরামর্শও দেন তিনি।

সেবামূলক কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের এই উদ্যোগকে কেন্দ্র করে নিবেদিতাভবনের আবাসিকদের সঙ্গে রুপা গাঙ্গুলির সাক্ষাৎ ও সময় কাটানোর মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

news home ads