Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

স্কুলের জমি থেকে নর্দমা দখল, অবৈধ তৃণমূল কার্যালয়ে বুলডোজার বালি-উলুবেড়িয়ায়

02 Jul 2026
05:28 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- হাওড়ার বালি ও উলুবেড়িয়ায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অভিযোগ, কোথাও প্রাইমারি স্কুলের জমি দখল করে তৈরি করা হয়েছিল তৃণমূলের দলীয় কার্যালয়, আবার কোথাও নর্দমার উপর বেআইনিভাবে গড়ে উঠেছিল পার্টি অফিস।

প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই অবৈধ দখল ও নির্মাণ নিয়ে অভিযোগ উঠছিল। এরপর তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই শুরু হয় উচ্ছেদ অভিযান। বালি ও উলুবেড়িয়া—দুই জায়গাতেই পৌঁছয় প্রশাসনের বুলডোজার। মুহূর্তের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেআইনিভাবে তৈরি দলীয় কার্যালয়গুলি।

স্থানীয়দের একাংশের দাবি, সরকারি জমি ও জনস্বার্থে ব্যবহৃত জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয় তৈরির ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছিল। বিশেষ করে নর্দমা দখল হয়ে যাওয়ায় জলনিকাশি ব্যবস্থাও ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি জমি দখল করে কোনও ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযানে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

news home ads