Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

জি-রাম-জি প্রকল্পে বাংলায় শুরু ১২৫ দিনের কাজ, নতুন আশায় জবকার্ড হোল্ডাররা

01 Jul 2026
12:08 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কেন্দ্র সরকারের উদ্যোগে বাংলার জবকার্ড হোল্ডারদের জন্য ফের খুলছে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ‘জি-রাম-জি’ প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ১২৫ দিনের কাজের প্রকল্প। দীর্ঘদিন পর নতুন করে কাজের সুযোগ পেয়ে খুশি বহু শ্রমজীবী মানুষ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক স্থিতি মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় রাস্তা সংস্কার, জলনিকাশি ও গ্রামীণ উন্নয়নের নানা কাজে শ্রমিকদের নিযুক্ত করা হয়েছে।

জবকার্ড হোল্ডারদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন কাজের অভাবে সমস্যায় পড়তে হচ্ছিল। নতুন প্রকল্পে কাজ শুরু হওয়ায় পরিবার চালানো অনেকটাই সহজ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

কেন্দ্রের দাবি, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ মনিটারিং ব্যবস্থাও চালু করা হয়েছে। দুর্নীতি রুখতে কাজের অগ্রগতি, উপস্থিতি ও অর্থ বরাদ্দের উপর নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে।

এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের একাংশের অভিযোগ, বিষয়টিকে রাজনৈতিকভাবে প্রচার করার চেষ্টা চলছে।

 

news home ads