Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালে শুভেন্দু অধিকারী, আজ নিউরো ICU উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

01 Jul 2026
12:39 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কলকাতার জোকায় অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত হাসপাতালে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে এই হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

আজই হাসপাতালের অত্যাধুনিক নিউরো ICU-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং ১৩টি আধুনিক বেড নিয়ে চালু হচ্ছে এই বিশেষ ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই নতুন নিউরো ICU চালু হলে গুরুতর স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের আরও দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে চিকিৎসক মহল।