Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

গ্রেফতারির আশঙ্কায় ফের আদালতের দ্বারস্থ অভিষেক, প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীর

01 Jul 2026
10:36 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলায় ফের আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

সূত্রের খবর, মামলার শুনানি দ্রুত করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে। আইনজীবীর দাবি, তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে এবং আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিরোধীদের একাংশের দাবি, তদন্তের অগ্রগতিতেই চাপ বাড়ছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের উপর। যদিও তৃণমূলের তরফে পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেই দাবি করা হয়েছে।

উল্লেখ্য, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি টানাপোড়েন চলছে। মামলার দ্রুত শুনানি নিয়ে আদালতের পরবর্তী অবস্থানের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।