Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাজ্য ও জেলা বিজেপিতে সাংগঠনিক রদবদলের জল্পনা, পদ পাওয়ার দৌড়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতারা   •   সারা পশ্চিমবঙ্গকে ডেঙ্গিমুক্ত করার শপথ, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের   •   সমুদ্রতলের কেবলের ওপর নির্ভরশীলতা, বড় ডিজিটাল ঝুঁকির মুখে ভারত   •   তরুণদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল’, CPI(M)-কে নিশানা শমীক ভট্টাচার্যের   •   পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর   •   ভেজাল ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা দেবজিৎ সরকারের, দুর্নীতির মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

08 Sep 2026
04:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  দুর্গাপুজো ও বিসর্জনকে কেন্দ্র করে ডিজে বাজানো নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পুজোর সময় যেমন ডিজে বাজানো যাবে না, তেমনই বিসর্জনের শোভাযাত্রাতেও ডিজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীর কথায়, “ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুজোতেও ডিজে বাজানো যাবে না, বিসর্জনের সময়ও ডিজে বাজানো যাবে না। এটা আমি কোনওভাবেই করতে দেব না।” একইসঙ্গে এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের সহযোগিতা চেয়েছেন তিনি।

পুজোর মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি সামনে রেখেই এই বার্তা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিসর্জনের সময় উচ্চ শব্দে ডিজে বাজানোকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।

নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর একাধিক বড় কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনেও প্রশাসনিক ও সামাজিক কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।

দুর্গাপুজোকে সামনে রেখে ডিজে নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনের অবস্থান কতটা কঠোর হয় এবং পুজো কমিটিগুলি কীভাবে নির্দেশিকা মেনে চলে, এখন সেদিকেই নজর থাকবে।

news home ads