Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

লেকটাউনের নতুনপল্লীতে বেআইনি নির্মাণ ঘিরে উত্তেজনা, প্রোমোটার রাজের অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর

01 Jul 2026
10:27 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে চলেছে অবৈধ নির্মাণ — অভিযোগ তুলে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা । লেকটাউনের নতুনপল্লী এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়াল স্থানীয়দের মধ্যে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও এলাকায় প্রভাবশালী প্রোমোটারদের মদতে নিয়ম না মেনেই বহুতল নির্মাণ চলছে। এর প্রতিবাদে সোমবার এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হন।

স্থানীয়দের দাবি, আবাসিক এলাকার নির্দিষ্ট নিয়ম ও অনুমোদন উপেক্ষা করে দ্রুতগতিতে নির্মাণকাজ চালানো হচ্ছে। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থা, রাস্তার পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ বাসিন্দাদের।

বিক্ষোভকারীরা জানান, বেআইনি নির্মাণ বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়দের একাংশের বক্তব্য, “আইন সবার জন্য সমান হওয়া উচিত। সাধারণ মানুষ বাড়ি করতে গেলে যেখানে একাধিক নিয়ম মানতে হয়, সেখানে প্রভাবশালী প্রোমোটারদের ক্ষেত্রে প্রশাসনের নীরবতা প্রশ্ন তুলছে।”

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই এই ধরনের বেআইনি নির্মাণ বেড়ে চলেছে।

 

news home ads