Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

রিষড়ার রামনবমী হিংসা মামলায় NIA-র জালে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, উত্তেজনা বাড়ির সামনে

30 Jun 2026
11:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ২০২৩ সালের রিষড়া রামনবমী হিংসা মামলায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বৃহস্পতিবার সকালে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছয় NIA-র দল। অভিযানে গ্রেফতার করা হয় সাংসদের স্বামী এবং রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে।

সূত্রের খবর, রিষড়ার রামনবমী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল NIA। সেই তদন্তের সূত্র ধরেই এদিন রিষড়ায় অভিযান চালানো হয়। অভিযানের সময় এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।

শাকির আলিকে গ্রেফতারের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। বাড়ির সামনে জড়ো হন অপরূপা পোদ্দারের সমর্থকদের একাংশ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগ, অভিযানে বাধা দেওয়ার এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়।

যদিও NIA-র তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্তকারী সংস্থার দাবি, রামনবমী হিংসা মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, রামনবমী হিংসার ঘটনায় শাসকদলের নেতাদের যোগ সামনে আসছে। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।

এখন নজর NIA-র পরবর্তী পদক্ষেপ এবং এই মামলায় আরও কারও নাম সামনে আসে কি না, সেদিকেই।

 

news home ads