Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতার ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহে ‘দুগ্ধ অভিষেক’   •   ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে চারিথ আসালাঙ্কা   •   সমস্যা জিইয়ে রেখে রাজনীতি নয়, স্থায়ী সমাধানই লক্ষ্য: দিলীপ ঘোষ   •   সমস্যা লুকিয়ে নয়, স্বীকার করে সমাধানই লক্ষ্য: অগ্নিমিত্রা পাল   •   উত্তমকুমারকে ঘিরে বাঙালির আবেগ আজও অমলিন, বললেন শমীক ভট্টাচার্য   •   সামশেরগঞ্জ-ফারাক্কার ভাঙনে বিপদের আশঙ্কা, সরকারকে দ্রুত তৎপর হওয়ার বার্তা অধীরের

বারুইপুরে মা ও ছেলের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য, সন্দেহে টোটোচালককে আটক করে পুলিশ

04 Sep 2026
10:13 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মা ও ছেলের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরের ৫ নম্বর ওয়ার্ডের কালিকানন এলাকায়। অভিযোগ, গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ৬ বছরের শিশু বিজয় সী এবং তাঁর মা খুকুমনি সরদার। ঘটনার পর থেকেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পরিবার ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলেন খুকুমনি সরদার। এরপর তাঁর ছেলে আর বাড়ি ফেরেনি বলে পরিবারের দাবি। পরে খুকুমনি বাড়িতে ফিরে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বেরিয়ে যান। তারপর থেকে তিনিও আর বাড়ি ফেরেননি।

ঘটনায় শুক্রবার এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে এক টোটোচালককে আটক করে রাখা হয়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁর নাম সমীর চৌধুরী বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমীর চৌধুরীর স্ত্রী সুমিতা সরদারের সঙ্গে নিখোঁজ গৃহবধূ খুকুমনি সরদারের পরিচয় ছিল এবং তাঁদের মধ্যে নিয়মিত যাতায়াতও ছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, সুমিতার উস্কানি ও যোগসাজশেই মা ও ছেলে নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়।

নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মা ও ছেলের সন্ধানে তদন্ত শুরু করেছে।

মা ও ছেলের দ্রুত সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

news home ads