নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত হল ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রাদেশিক কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের অন্যতম মুখ অমিতাভ চক্রবর্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনসেবার বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। দলের নেতা-কর্মীদের মধ্যে জনসংযোগ আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।
অনুষ্ঠানে অমিতাভ চক্রবর্তী দলের নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। তাঁর উপস্থিতিতে কর্মশালাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
প্রধানমন্ত্রীর ‘সেবা ও সমর্পণ’-এর ২৫ বছরের যাত্রাকে স্মরণ করে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে জনকল্যাণমূলক কাজ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।