Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
২০২৯-এ মুড়িগঙ্গা সেতুর উদ্বোধনের প্রতিশ্রুতি, ছাত্রীদের ৫০ হাজার টাকা ও এক বছরে এক লক্ষ চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-ভারতের রোমাঞ্চকর ক্রিকেট লড়াই, উত্তেজনায় সরগরম ক্রিকেটপ্রেমীরা   •   চোরবাগান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে সরকার, স্নেহা ভাণ্ডারী ও বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন   •   নেতার সঙ্গে একটি ছবি, নাকি রাজনৈতিক পরিচয়ের শংসাপত্র? কর্মীর আসল পরিচয় ছবিতে নয়, মানুষের পাশে দাঁড়ানোয়   •   ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োপিকের পোস্টার লঞ্চ, উপস্থিত শুভেন্দু অধিকারী ও পরিচালক সুচন্দ্রা বানিয়া   •   কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের

ক্যানিং থানায় বিজেপির ঘেরাও, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজা

03 Sep 2026
07:00 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তারের দাবিতে ক্যানিং থানায় ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। রাজ্যের মৎস্য কনভেনার সঞ্জয় নায়েক এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাসন্তী কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজেপির অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ দাস ও তার ভাই , রাজা গাজী, সুব্রত মণ্ডল-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ এবং গ্রেপ্তারের দাবিতেই থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগগুলির সত্যতা অবশ্য তদন্তসাপেক্ষ।

বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ক্যানিংয়ের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই বর্তমানে পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব রয়েছে। ফলে দলের কর্মীরা পুলিশের থানাই ঘেরাও করায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

বিরোধীদের কটাক্ষ, “যে সরকারের হাতে পুলিশ-প্রশাসনের দায়িত্ব, সেই সরকারের বিরুদ্ধেই বিজেপিকে থানায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে—তাহলে কার্যত বিজেপি কি নিজেদের সরকারের কাছেই জবাব চাইছে?”

এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বিজেপির পাল্টা দাবি, দল কোনও রাজনৈতিক প্রতিহিংসার পথে নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতেই তাদের আন্দোলন।

ক্যানিং থানার এই ঘেরাও কর্মসূচি শেষ পর্যন্ত কোন রাজনৈতিক বার্তা দেয় এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলির ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।