Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আপনার জমি, আপনার দায়িত্ব—অবহেলায় জরিমানার বার্তা অগ্নিমিত্রা পালের   •   বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার উদ্যোগ, জমি পরিদর্শনে মুখ্যমন্ত্রী   •   মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে টালিগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, শিল্পের গৌরব ফেরানোর বার্তা   •   সিপিআইএম নেতা লাহেক আলীকে অন্তর্বর্তী জামিন কলকাতা হাইকোর্টের   •   বেআইনি হোটেল-রেস্তোরাঁ ও ভেজাল খাবারের বিরুদ্ধে জিরো টলারেন্স: দিলীপ ঘোষ   •   পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভূমি সংক্রান্ত কাজের পর্যালোচনা বৈঠক, ভূমিহীনদের জমির অধিকার ও শিল্পের জমিতে জোর

সিপিআইএম নেতা লাহেক আলীকে অন্তর্বর্তী জামিন কলকাতা হাইকোর্টের

03 Sep 2026
05:19 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সিপিআইএম নেতা তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী লাহেক আলীকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, ওই অশান্তির ঘটনায় লাহেক আলীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় মামলা দায়ের করা হয়। এরপর গত ১২ জুন বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রায় ৫০ দিন পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লাহেক আলীকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন।

লাহেক আলীর আইনজীবী আদালতে জানান, গুরুতর অসুস্থতার কারণে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত আগামী ১০ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, লাহেক আলীর ভাইয়ের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালতের অন্তর্বর্তী জামিনের নির্দেশে পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি।

লাহেক আলীর ভাই বলেন, তাঁর মা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জামিনের পর লাহেক আলীকে প্রথমে মায়ের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, লাহেক আলীকে গ্রেফতারের খবর জানার পর থেকেই তাঁর মা অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের আরও দাবি, সংশোধনাগার থেকে বেরিয়ে লাহেক আলী প্রথমে মায়ের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে আবার দলের কর্মসূচিতে অংশ নেবেন।

তবে লাহেক আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। মামলাটি আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

news home ads