Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
Iranian President Pezeshkian Rides in Putin’s Limousine After Bilateral Meeting   •   নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের   •   গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে’, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর   •   সেচ দপ্তরের কাজ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা দেবজিৎ সরকারের, মন্ত্রীকে অভিনন্দন বিজেপির   •   प्रधानमंत्री के सलाहकार तरुण कपूर का धनबाद दौरा, मां कल्याणेश्वरी मंदिर में की पूजा-अर्चना   •   প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুরের দুই দিনের ধানবাদ সফর, মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো

নিউ টাউন কনভেনশন সেন্টারে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলন

31 Aug 2026
10:58 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ, ৩১ আগস্ট, অনুষ্ঠিত হচ্ছে ‘সম্পর্ক—ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলন ২০২৬’। ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, সংস্কৃতি, শক্তি, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা। 

পূর্ব ভারতে ভারত-রাশিয়া সম্পর্ককে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। শিল্প ও বাণিজ্যের পাশাপাশি শক্তি ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিদের পাশাপাশি শিল্পমহল ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতিও বিশেষভাবে নজর কেড়েছে। ভারত-রাশিয়া সহযোগিতার মাধ্যমে পূর্ব ভারতের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

সম্মেলনের মূল লক্ষ্য কলকাতা ও পূর্ব ভারতকে ভারত-রাশিয়া বাণিজ্যিক, প্রযুক্তিগত, শক্তি ও সাংস্কৃতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা। 

 

news home ads