Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
Congress Holds Organizational Strengthening Programme in Diamond Harbour   •   डायमंड हार्बर में कांग्रेस का संगठन मजबूत करने पर जोर, ‘सूर्यकिरण भवन’ में बैठक   •   ডায়মন্ড হারবারে কংগ্রেসের ‘সংগঠন সৃজন’ কর্মসূচি, উপস্থিত জেলা ও ব্লক নেতৃত্ব   •   सिलीगुड़ी में BJP का प्रशिक्षण कार्यक्रम, अमिताभ चक्रवर्ती ने कार्यकर्ताओं को किया संबोधित   •   শিলিগুড়িতে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’, উপস্থিত অমিতাভ চক্রবর্তী   •   ঘাটাল সাংগঠনিক জেলায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬

ডায়মন্ড হারবারে কংগ্রেসের ‘সংগঠন সৃজন’ কর্মসূচি, উপস্থিত জেলা ও ব্লক নেতৃত্ব

31 Aug 2026
05:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ডায়মন্ড হারবারে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সংগঠন সৃজন’ কর্মসূচি। ডায়মন্ড হারবার পৌরসভার নাইয়া পাড়ার লালপোল সংলগ্ন সূর্যকিরণ ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক তথা ‘সংগঠন সৃজন’ কর্মসূচির দক্ষিণ ২৪ পরগনা জেলার অবজারভার কিরঞ্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের অবজারভার রাহন মিত্র, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম হালদার-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের কংগ্রেসের পদাধিকারী এবং কর্মীরা। সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে দলের কার্যক্রম বৃদ্ধি এবং আগামী দিনে সাংগঠনিকভাবে দলকে আরও সক্রিয় করার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কর্মসূচিতে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বুথ ও অঞ্চল স্তরে সংগঠনকে আরও মজবুত করার উপর গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে এলাকায় আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ডায়মন্ড হারবারের এই ‘সংগঠন সৃজন’ কর্মসূচিকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার বার্তাও দেওয়া হয়।

news home ads