নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: শারদোৎসবের আগমনী বার্তা নিয়ে বার্ণপুরের নব বিকাশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আগামী দুর্গাপুজোর খুঁটিপুজো। এই শুভ সূচনার অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।
খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আগামী দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, উদ্যোক্তা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবের আমেজ দেখা যায়।
অনুষ্ঠানে অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, শারদোৎসবের আগমনী মুহূর্তে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। খুঁটিপুজোর এই শুভ সূচনা আগামী দুর্গোৎসবের প্রস্তুতিকে আরও উৎসবমুখর করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
খুঁটিপুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজোকে ঘিরে আগামী দিনে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানা গেছে।