Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কুলপিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে ১৮টি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার নেতা   •   CPI(M)-এর বর্ধিত অধিবেশন থেকে সরব মহম্মদ সেলিম, দখলদারি ও কিষানজি এনকাউন্টার নিয়ে তদন্তের দাবি   •   পঞ্চাশের বেশি টেস্ট খেলেছে, আর কবে শিখবে?’ ঋষভ পন্থকে চাঁচাছোলা আক্রমণ অশ্বিনের   •   রাখি বন্ধনে অভিনব উদ্যোগ, ঝাড়খণ্ডের প্রায় এক লক্ষ গাছে রাখি পরালেন গ্রামবাসীরা   •   নয়াপট্টিতে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন, সংগঠন শক্তিশালী করার বার্তা শারদ্বত মুখোপাধ্যায়ের   •   মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারাপীঠ সফরে শুভেন্দু অধিকারী, গর্ভগৃহে মা তারার পুজো

কুলপিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে ১৮টি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার নেতা

29 Aug 2026
11:55 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলপি থানার দৌলতপুর গ্রামে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাড়ি থেকে উদ্ধার হয় ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি

বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত রাখার অভিযোগে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই দৌলতপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র একটি রাজনৈতিক নেতার বাড়িতে কীভাবে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন উঠেছে।

পুলিশের তদন্তে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, সেই বিষয়গুলি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

news home ads