Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা দাবিতে নালুয়ায় মহিলাদের অবস্থান বিক্ষোভ   •   খড়িবাড়ি সীমান্ত থেকে গ্রেফতার আফগান যুবক আবদুল্লাহ খান   •   দলীয় কর্মী-সমর্থক ও জনসাধারণের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের   •   ২২ বছরের অপেক্ষার অবসান, ১৭তম ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের   •   মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা স্কোয়াড’, ১০ বাইক-স্কুটিতে পথে মহিলা পুলিশ   •   ডোমকলের বনিয়াখালী হরেরামপুর সমবায় সমিতি নির্বাচনে সিপিআই(এম)-এর জয়

খড়িবাড়ি সীমান্ত থেকে গ্রেফতার আফগান যুবক আবদুল্লাহ খান

25 Aug 2026
04:43 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি এলাকার পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে আফগানিস্তানের নাগরিক আবদুল্লাহ খানকে। তাঁর কাছ থেকে একাধিক ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় তাঁর এক ভারতীয় সহযোগীকেও আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আবদুল্লাহ খান দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। তাঁর কাছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য ভারতীয় নথি পাওয়া গিয়েছে, যেগুলি জাল বলে তদন্তকারীদের সন্দেহ। তাঁর বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO-এর তরফে একটি Lookout Circular জারি ছিল বলেও জানা গিয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আবদুল্লাহ এবং তাঁর সহযোগী নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পানিট্যাঙ্কি ইমিগ্রেশন দফতরে নথি যাচাইয়ের সময় সন্দেহজনক তথ্য সামনে আসার পর তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

ঘটনায় জাল নথি তৈরি, প্রতারণা, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং আধার আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। একইসঙ্গে, এই নথি জালিয়াতির পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না এবং আবদুল্লাহর কোনও আন্তর্জাতিক বা জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। তবে এখনও কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগ প্রমাণিত হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি

ঘটনাকে ঘিরে উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আবদুল্লাহ খানের ভারতে অবস্থান, পরিচয়পত্র সংগ্রহ এবং বিদেশযাত্রার পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

news home ads