Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা   •   মহালয়ার প্রভাতে বাগবাজার মায়ের ঘাটে তর্পণ করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   আজ মহালয়া, শুরু দেবীপক্ষের সূচনা! শিউলি-কাশফুলের আবেশে বাংলার আকাশে শারদ আগমনী   •   পুজোর প্রস্তুতিতে আবহাওয়া থাকবে অনুকূল? মহালয়া থেকে প্রথমা, কেমন থাকবে বাংলার আকাশ   •   গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার

অন্নপূর্ণা যোজনার সমর্থনে ভীমেশ্বরীতে মহামিছিল

23 Aug 2026
07:38 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : অন্নপূর্ণা যোজনার সমর্থনে ভগবানপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের ভীমেশ্বরীতে অনুষ্ঠিত হলো এক বিশাল মহামিছিল। মিছিলকে ঘিরে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকদের দাবি, অন্নপূর্ণা যোজনার প্রতি সমর্থন জানাতেই এই মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া মহিলারা যোজনার জন্য শুভেন্দু অধিকারীর প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহামিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দেখা যায়। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার বিষয়টিও তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই কর্মসূচির অন্যতম বড় সাফল্য। তাঁদের বক্তব্য, আগামী দিনেও অন্নপূর্ণা যোজনার সমর্থনে বিভিন্ন কর্মসূচি ও জনসংযোগ চালিয়ে যাওয়া হবে।

ভীমেশ্বরীর এই মহামিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও যথেষ্ট চর্চা শুরু হয়েছে।