Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

বারুইপুরে রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

18 Aug 2026
12:31 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বারুইপুরের টেঙ্গারবেড়িয়া এলাকায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে রাস্তার পাশে বোমাটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। নিরাপত্তার ব্যবস্থা করে বোমাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে কেউ এসে রাতের অন্ধকারে রাস্তার ধারে বোমাটি ফেলে যেতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার মহিলারা।

স্থানীয়দের বক্তব্য, রাস্তার ধারে এভাবে বোমা পড়ে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেটি বিস্ফোরিত হলে পথচারী থেকে শুরু করে আশপাশের বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা ছিল বলেও দাবি তাঁদের।

কে বা কারা বোমাটি সেখানে রেখে গিয়েছিল এবং কী উদ্দেশ্যে তা ফেলা হয়েছিল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনাটির পিছনে কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

রাস্তার ধারে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশি তদন্তে এই ঘটনায় আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।