Home Entertainment ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের পর কলকাতায় বিজয় মিছিল, উপস্থিত ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা   •   কল্যাণ সুন্দরীকা’ নৃত্যনাট্যে নজরকাড়া পারফরম্যান্স কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, মুগ্ধ দর্শক   •   দুর্গাপুজোর আবহে কলকাতায় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, ‘Adhyay – The Eternal Chapters’-এর বিশেষ উদ্যোগ   •   সল্টলেকের টিয়ারা ইন ব্যাঙ্কোয়েটে দুর্গাপুজো কমিটিগুলির হাতে চেক বিতরণ, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   হাড়ের মজবুতি থেকে হৃদযন্ত্রের স্বাস্থ্য—ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ?   •   ব্রিসবেনে সোবহানা মোস্তারির দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার!

হঠাৎ ‘ঋতব্রত তৃণমূলে’র অনুষ্ঠানে কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি—চমক রাজনৈতিক মহলে

15 Aug 2026
09:26 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ঋতব্রত তৃণমূলে’ কর্মসূচির একটি অনুষ্ঠানে হঠাৎ হাজির কুণাল ঘোষ। তাঁর উপস্থিতি ঘিরে অনুষ্ঠানে তৈরি হয় চাঞ্চল্য। আচমকাই মঞ্চে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন তিনি। ঘটনায় উপস্থিত অনেকেই কার্যত হতচকিত হয়ে যান।

অনুষ্ঠানে কুণাল ঘোষের আকস্মিক উপস্থিতি নিয়ে শুরু হয় জোর আলোচনা। মঞ্চে তাঁর বক্তব্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেওয়ার ঘটনা উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে বিশেষ নজর কাড়ে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এমন একটি কর্মসূচিতে কুণাল ঘোষের হঠাৎ উপস্থিতি তাৎপর্যপূর্ণ। যদিও তাঁর এই উপস্থিতির নির্দিষ্ট রাজনৈতিক বার্তা কী, তা নিয়ে এখনও নানা জল্পনা চলছে।

অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘ঋতব্রত তৃণমূলে’ কর্মসূচির মঞ্চে কুণাল ঘোষের উপস্থিতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি—দুই ঘটনাই দিনের অন্যতম আলোচিত রাজনৈতিক মুহূর্ত হয়ে উঠেছে।