Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মহালয়ার প্রভাতে বাগবাজার মায়ের ঘাটে তর্পণ করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   আজ মহালয়া, শুরু দেবীপক্ষের সূচনা! শিউলি-কাশফুলের আবেশে বাংলার আকাশে শারদ আগমনী   •   পুজোর প্রস্তুতিতে আবহাওয়া থাকবে অনুকূল? মহালয়া থেকে প্রথমা, কেমন থাকবে বাংলার আকাশ   •   গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার   •   ফলতায় ব্লক পাবলিক হেলথ ইউনিটের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় নতুন সংযোজন

ডুবুর্ডিহি চেকপোস্টে মোষবোঝাই দুই পিকআপ ভ্যান আটক, বৈধ কাগজপত্রে অসঙ্গতি থাকায় ফিরিয়ে দিল পুলিশ

11 Aug 2026
08:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : মঙ্গলবার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুর্ডিহি চেকপোস্টে মোষবোঝাই দুটি পিকআপ ভ্যান আটক করে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। নিয়মিত তল্লাশির সময় সন্দেহের ভিত্তিতে দুটি গাড়ি থামিয়ে নথিপত্র পরীক্ষা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া দুটি পিকআপ ভ্যানের গায়ে 'Animal Carrier' লেখা ছিল। চালকেরা দাবি করেন, পশু পরিবহনের জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র রয়েছে। এরপর পুলিশ গাড়ি দুটির সমস্ত কাগজপত্র এবং পশু পরিবহনের অনুমতিপত্র খুঁটিয়ে পরীক্ষা করে।

তদন্তে জানা যায়, দুটি গাড়িতে মোট চারটি পূর্ণবয়স্ক মোষ এবং চারটি মোষের বাচ্চা ছিল। এগুলি বিহারের আরা এলাকা থেকে হুগলি জেলার ভদ্রেশ্বরের একটি খাটালে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ ও সঠিক না থাকায় পুলিশ গাড়ি দুটিকে গন্তব্যে যেতে না দিয়ে পুনরায় ফিরিয়ে দেয়। ঘটনার পর পশু পরিবহনের নিয়ম মেনে সমস্ত নথিপত্র বহনের বিষয়ে আরও কড়া নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পশু পাচার ও অবৈধ পশু পরিবহন রুখতে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত তল্লাশি এবং নথিপত্র যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে কুলটি থানার পুলিশ। এই ঘটনাও সেই অভিযানেরই অংশ বলে পুলিশ জানিয়েছে।