Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ভোররাতের বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া, আতঙ্কে এলাকাবাসী

27 Jun 2026
11:09 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ভোররাতে আচমকাই একের পর এক বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে কয়েকটি বাড়ির দেওয়ালে বোমার দাগ স্পষ্টভাবে দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকার দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটতে পারে।

এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাস্থলে পৌঁছন জগদ্দলের বিধায়ক Rajesh Kumar Singh। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিধায়ক জানান, “যারা এই ধরনের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।”

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে দাবি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

news home ads