Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আজ মহালয়া, শুরু দেবীপক্ষের সূচনা! শিউলি-কাশফুলের আবেশে বাংলার আকাশে শারদ আগমনী   •   পুজোর প্রস্তুতিতে আবহাওয়া থাকবে অনুকূল? মহালয়া থেকে প্রথমা, কেমন থাকবে বাংলার আকাশ   •   গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার   •   ফলতায় ব্লক পাবলিক হেলথ ইউনিটের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় নতুন সংযোজন   •   প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে

হর ঘর তিরঙ্গা’ যাত্রায় নেতৃত্বে শুভেন্দু অধিকারী, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা

07 Aug 2026
11:40 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সার্ভে বিল্ডিং থেকে শুরু হওয়া এই পদযাত্রা হাজরা মোড় হয়ে ভবানীপুর পর্যন্ত অগ্রসর হয়।

জাতীয় পতাকা হাতে নিয়ে যাত্রায় অংশ নেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

পদযাত্রার নেতৃত্বে থাকা শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি নাগরিকের ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাতেই এই উদ্যোগ। তিনি সকলকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আবেদন জানান।

যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পদযাত্রা ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জাতীয় পতাকা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, পদযাত্রা এবং জনসংযোগ কর্মসূচির আয়োজন করছে।