Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

রাতভর বৃষ্টিতে দুবরাজপুরে শাল নদীর ভাসা ব্রিজ জলের তলায়, বিচ্ছিন্ন ১০-১২ গ্রামের যোগাযোগ

06 Aug 2026
05:20 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ঝাড়খণ্ড ও বীরভূম জেলাজুড়ে রাতভর ভারী বৃষ্টির জেরে শাল নদীর জলস্তর দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে বীরভূমের দুবরাজপুর এলাকায় শাল নদীর উপর নির্মিত ভাসা ব্রিজ সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। ব্রিজের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে থাকায় প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিজুরি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসাড়া গ্রামের মধ্যবর্তী এই ভাসা ব্রিজটি প্রায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। গতকাল থেকেই ব্রিজের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছিল। রাতভর বৃষ্টির পর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ব্রিজ দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত, পড়ুয়াদের স্কুলে যাওয়া এবং জরুরি চিকিৎসা পরিষেবা পেতেও সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বিকল্প রাস্তা ব্যবহার করতে হলে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে, ফলে দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং নদীর জলস্তর কমার পর ব্রিজের অবস্থা পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নদীর ধারে অযথা ভিড় না করার এবং জলমগ্ন ভাসা ব্রিজ পার হওয়ার চেষ্টা না করার জন্য বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও বৃষ্টির সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলগুলিতে জলস্তর আরও বাড়তে পারে। তাই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

news home ads