Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

তারাতলায় ভয়াবহ গোডাউন বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ১৬

26 Jun 2026
04:53 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- তারাতলার ভয়াবহ গোডাউন বিপর্যয়ে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরও কয়েকটি দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে জোরকদমে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

ঘটনার পর থেকেই এলাকায় চলছে যুদ্ধকালীন তৎপরতা। উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ এবং ইন্ডিয়ান রেডক্রস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যদের। ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, উদ্ধার অভিযান এখন শেষ পর্যায়ে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গোডাউনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। পুরনো ও দুর্বল কাঠামোর কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতালে ছুটে যাচ্ছেন মৃত ও নিখোঁজদের পরিবার-পরিজনেরা। অনেকেই এখনও প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের বাইরে।

রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতি ও নিয়ম না মেনেই গোডাউন পরিচালনার ফলেই এই মর্মান্তিক ঘটনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।