Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মাইথনে মর্মান্তিক পরিণতি, জলাধারে তলিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

25 Jun 2026
04:45 AM

 

আসানসোলের এক কিশোরের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্কুলমহলে। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মাইথন জলাধারে তলিয়ে মৃত্যু হলো ডিএভি পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র প্রিন্স কুমারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রিন্স তার সাত সহপাঠীকে নিয়ে একটি অটো রিজার্ভ করে মাইথনের উদ্দেশ্যে রওনা দেয়। ঘুরতে যাওয়ার পর তারা ফায়ারিং রেঞ্জ ও আনন্দ দ্বীপের মাঝামাঝি একটি ঘাটে স্নান করতে নামে। সেই সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায় প্রিন্স।

সহপাঠীরা প্রথমে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে তারা কাউকে কিছু না জানিয়ে দ্রুত আসানসোলে ফিরে আসে। এমনকি প্রিন্সের স্কুলব্যাগ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে সন্ধ্যা পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে আসানসোল উত্তর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রিন্সের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনার কথা সামনে আসে।

এরপর কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ, স্থানীয় নৌকাচালক ও উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার রাত প্রায় ৮টা নাগাদ মাইথন জলাধার থেকে প্রিন্সের মরদেহ উদ্ধার করা হয়। পরে জঙ্গল থেকে তার স্কুলব্যাগও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনায় শোকস্তব্ধ পরিবার, সহপাঠী ও শিক্ষকরা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

news home ads