Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে, আবেগঘন বার্তায় ঘোষণা   •   প্রতিটি স্কুলে ‘সবুজ ক্লাব’ গঠনের নির্দেশ, পরিবেশ রক্ষায় বার্তা উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের   •   প্যারা অ্যাথলেটিক্সে ভারতের ঐতিহাসিক সাফল্য, একই ইভেন্টে সোনা-রুপো, লং জাম্পেও পদক   •   খারিজি মাদ্রাসা নিয়ে ১২ জেলার তদন্ত রিপোর্ট, অর্থের উৎস খতিয়ে দেখার সুপারিশ   •   মিড-ডে মিলে ইসকনের সঙ্গে ডিমও দেবে সরকার, ঘোষণা শুভেন্দু অধিকারীর   •   অভিষেকের আপ্ত সহায়ককে তলব, তিন দিনের মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের

ডায়মন্ড হারবারের বাগদা অবৈতনিক প্রাথমিক স্কুলের বেহাল দশা, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা

30 Jul 2026
05:37 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার বাগদা অবৈতনিক প্রাথমিক স্কুলের পরিকাঠামোর বেহাল অবস্থাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, স্কুল ভবনের টিনের চাল একাধিক জায়গায় ফেটে গিয়েছে। বর্ষার সময় ছাদ চুঁইয়ে জল পড়ে শ্রেণিকক্ষের ভিতরে, ফলে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, শ্রেণিকক্ষের মেঝে সারাক্ষণ স্যাঁতস্যাঁতে থাকায় ছাত্রছাত্রীদের বসে পাঠ নেওয়া কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির দিনে জল ঢুকে যাওয়ায় অনেক সময় ক্লাস পরিচালনা করাও সমস্যার হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

অভিভাবকদের একাংশের বক্তব্য, প্রাথমিক স্তরের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্কুল ভবনের মেরামত প্রয়োজন। টিনের চাল পরিবর্তন, ছাদ মেরামত এবং শ্রেণিকক্ষ সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর আশা, নতুন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে দ্রুত স্কুল সংস্কারের উদ্যোগ নেবে। তাঁদের মতে, একটি নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

 

 

news home ads