Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

স্থায়ী নিয়োগ ও সম কাজে সম বেতনের দাবিতে এনএইচএম কর্মীদের বিক্ষোভ, সিএমওএইচ অফিস ঘেরাও আসানসোলে

24 Jun 2026
05:41 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দীর্ঘদিনের অনিশ্চয়তা, অস্থায়ী চাকরি ও বেতন বৈষম্যের প্রতিবাদে আসানসোলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) কর্মীরা। “সিএমওএইচ অফিস চলো” কর্মসূচির ডাক দিয়ে কর্মবিরতির মধ্যেই তাঁরা অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং নিজেদের দাবির সমর্থনে প্রশাসনের হাতে স্মারকলিপিও তুলে দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও তাঁদের চাকরির কোনও স্থায়িত্ব নেই। একই ধরনের কাজ করেও স্থায়ী কর্মীদের তুলনায় অনেক কম বেতন পাচ্ছেন এনএইচএম কর্মীরা। ফলে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে।

আন্দোলনকারীদের দাবি, আসানসোল ও সংলগ্ন এলাকায় প্রায় ১,০৬৫ জন এনএইচএম কর্মী দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। করোনা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের ন্যায্য দাবি আজও পূরণ হয়নি বলে অভিযোগ।

এদিন বিক্ষোভ মঞ্চ থেকে কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত স্থায়ী নিয়োগ, সম কাজে সম বেতন এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি ও স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। খবর লেখা পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল।

news home ads