Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

ক্যানিংয়ে আবাস প্রকল্পে কাটমানির অভিযোগ, টাকা ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

27 Jul 2026
04:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। পরে সেই অভিযোগের জেরে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলন হালদার নামে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪০ জনের কাছ থেকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়েছিলেন। অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি।

অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সরকারি প্রকল্পে অনিয়ম ও কাটমানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।