Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

একুশের মঞ্চে তৃণমূলের দুই শিবিরে তীব্র বাকযুদ্ধ, ঋতব্রতকে কটাক্ষ করে সরব অভিষেক

21 Jul 2026
11:59 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক- একুশে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এ বছর তৃণমূলের দুই শিবিরের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ নতুন মাত্রা পেল। দলীয় নেতৃত্বকে কেন্দ্র করে একের পর এক কটাক্ষ, পাল্টা কটাক্ষ এবং তীব্র ভাষার আক্রমণে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল।

সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে "BC" বলে সম্বোধন করেন এবং "বালিশচাটা" বলেও আক্রমণ করেন। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। পাল্টা শিবির থেকেও আসে তীব্র প্রতিক্রিয়া।

একসময় একই রাজনৈতিক শিবিরে থাকা দুই নেতার এই প্রকাশ্য সংঘাত একুশের কর্মসূচির অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। কখনও তুই-তোকারি, কখনও প্রকাশ্য চ্যালেঞ্জ—দুই পক্ষের বক্তব্যে উত্তাপ ক্রমশ বাড়তে থাকে।

রাজনরেন্দ্র মোদিকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে কক্রোজ টিমনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাত কেবল ব্যক্তিগত আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর পিছনে রয়েছে দলের নেতৃত্ব, সংগঠন এবং ঘাসফুলের প্রতীক ও রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্ন। একুশের সভা তাই শুধুমাত্র শহীদ স্মরণের কর্মসূচি নয়, বরং দলীয় প্রভাব প্রতিষ্ঠার লড়াইয়েরও মঞ্চ হয়ে ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধীরাও বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। আগামী দিনে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

 

news home ads