Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

“অভিষেকের ১ লক্ষ কোটি টাকা! বিদেশে আইল্যান্ড কিনেছে” — বিস্ফোরক দাবি অর্জুনের

24 Jun 2026
04:12 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -  রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য ছড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-কে ঘিরে বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। বিজেপি নেতা Arjun Singh দাবি করেছেন, “অভিষেকের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ কোটি টাকারও বেশি। বিদেশে আইল্যান্ড পর্যন্ত কিনেছে।

এক রাজনৈতিক সভা থেকে এই মন্তব্য করে অর্জুন সিংহ বলেন, “বাংলার মানুষ সব দেখছে। কারা কত টাকার মালিক হয়েছে, কীভাবে হয়েছে, সব একদিন সামনে আসবে।” যদিও নিজের দাবির পক্ষে কোনও নথি বা প্রমাণ প্রকাশ করেননি তিনি।

এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। বিজেপির একাংশের দাবি, রাজ্যে দুর্নীতি ও আর্থিক অনিয়মের তদন্ত হলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে কটাক্ষ করেছে।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছে। দলের এক নেতা বলেন, “মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক-বিরোধী তরজা আরও তীব্র হতে চলেছে। আর সেই আবহেই এই ধরনের বিস্ফোরক মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল রাজ্যে।