Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

খোঁজ মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের, দুই দিন নিখোঁজ থাকার পর আত্মীয়ের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার

18 Jul 2026
03:59 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ফেলেছেন পরিবারের সদস্যরা, যদিও কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে একটি দোকানে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন দময়ন্তী। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

পুলিশ নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে। মোবাইল ফোনের অবস্থান, সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। তদন্ত চলাকালীন জানা যায়, হাওড়ার এক আত্মীয়ের বাড়িতে দময়ন্তী রয়েছেন। সেখানে পৌঁছে পুলিশ তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর দময়ন্তীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক ও মানসিক অবস্থার মূল্যায়ন করছেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং এই দুই দিনে ঠিক কোথায় ছিলেন, তা জানতে তাঁর সঙ্গে কথা বলা হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে পরিবারের সদস্য ও আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

দময়ন্তীর নিরাপদে ফিরে আসায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তবে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ।

news home ads