নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - ফলতা বিধানসভা এলাকায় সরকারি জমি দখল করে অস্থায়ী মাছের ঘর তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মাছ ব্যবসায়ী সরকারি জমির উপর অস্থায়ী ছাউনি তৈরি করে মাছের ব্যবসার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি তৎক্ষণাৎ ওই অস্থায়ী ছাউনি খুলে ফেলার ব্যবস্থা করেন। বিধায়কের হস্তক্ষেপে এলাকায় সরকারি জমি দখলের চেষ্টা রুখে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের একাংশের।
এদিন দেবাংশু পান্ডা জানান, সাধারণ মানুষের স্বার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। বেআইনি দখলদারি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, “ফলতায় এখন পুষ্পারাজ শেষ হয়ে গেছে, ভয় আউট ভরসা ইন।” মানুষের পাশে থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিধায়কের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে সরকারি জমি সংক্রান্ত বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।