Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
দিল্লিসহ বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা! কড়া বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের   •   খেলতে গিয়ে বিপত্তি! প্লাস্টিকের বন্দুকের গুলি ঢুকে গেল অষ্টম শ্রেণির ছাত্রের কানে, কলকাতার হাসপাতালে স্থানান্তর   •   নারী সুরক্ষা ও ক্ষমতায়নে বড় পদক্ষেপ, ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ   •   জিম্বাবুয়ের কাছে স্মরণীয় হয়ে রইল ICC Women’s Emerging Nations Trophy, নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় বিশেষ উল্লেখযোগ্য   •   দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায়   •   দিনের কোন সময় ওজন মাপবেন? সঠিক ফল পেতে সকালে ওজন মাপাই সবচেয়ে ভালো

কোলাঘাটে কলকাতাগামী বাস থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪; ধৃতদের মধ্যে ৩ জন নারী

10 Jul 2026
05:22 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বড়সড় মাদকবিরোধী অভিযানে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কোলাঘাটের শরৎ সেতুর সামনে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার উদ্দেশে আসা একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় কোলাঘাট থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে শরৎ সেতুর সামনে বাসটিকে আটকিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসে থাকা চারজন সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের কাছ থেকে মোট ২৩ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃত চারজনের মধ্যে তিনজনই নারী বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারের সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার রুখতে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।