Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের খুলল বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল, নতুন করে তদন্তে জোর

09 Jul 2026
07:32 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দীর্ঘদিন ধরে আলোচিত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলায় ফের নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১২ সালের এই বহুচর্চিত মামলার ফাইল পুনরায় খোলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বরুণ বিশ্বাসকে ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে। নারী পাচার ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকার জন্য তিনি রাজ্যজুড়ে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন মহল সরব হয়।

সূত্রের দাবি, এই মামলায় অভিযুক্তদের তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক-সহ প্রায় ১০০ জনের নাম উঠে এসেছিল। তবে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন এবং অসন্তোষ প্রকাশ করে আসছিলেন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। সেই বৈঠকে তাঁরা মামলার অগ্রগতি, বিচারপ্রক্রিয়া এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আবেদন জানান বলে জানা গিয়েছে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মামলার নথি পুনরায় খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করা হবে। তদন্তে যদি নতুন কোনও তথ্য বা প্রমাণ সামনে আসে, তবে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল পুনরায় খোলার ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।