Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

রাতভর পুলিশি অ্যাকশন, গ্রেপ্তার আরও ২২! বারুইপুরে ধৃত বেড়ে ৪০

09 Jul 2026
05:25 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বারুইপুরে সাম্প্রতিক হিংসা, গণপিটুনি, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বুধবার রাতভর বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে একাধিক জায়গায় একযোগে অভিযান চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গণপিটুনি, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলাসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে। 

প্রশাসনের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঘটনার তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

news home ads