Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলছে উদ্ধারকাজ

22 Jun 2026
10:23 AM

 

উত্তরপ্রদেশের লখনউ শহরের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে আচমকাই বহুতল ভবনের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পড়ুয়া ও স্থানীয় মানুষজন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভিতরে আটকে পড়া ছাত্রছাত্রী ও কর্মীদের উদ্ধারে অভিযান শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন এলাকা। কয়েকজন পড়ুয়া প্রাণ বাঁচাতে জানালা ও বারান্দা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট ও উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধারকাজ এখনও চলছে বলে প্রশাসন সূত্রে খবর।