Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

বারুইপুরে নিহত নাবালিকার বাড়িতে বিজেপি প্রতিনিধি দল, তদন্তে আস্থার বার্তা পরিবারের

07 Jul 2026
05:06 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- বারুইপুরে নিহত নাবালিকার বাড়িতে পৌঁছাল বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতির মাঝে এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন দলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতারা।

পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর নির্যাতিতার বাবা জানান, বর্তমান সরকারের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন প্রশাসন ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। পরিবারের দাবি, তদন্তকারী সংস্থা দ্রুত পদক্ষেপ করেছে এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।

এদিন গ্রামবাসীরাও তদন্ত নিয়ে আশ্বস্ত থাকার কথা জানান। তাঁদের বক্তব্য, প্রশাসন ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকলেও সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচারের দাবি তুলেছেন।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নির্যাতিতার পরিবারের পাশে থাকা এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবিতেই তাঁদের এই সফর। পাশাপাশি তিনি জানান, ঘটনাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক রং নয়, বরং দ্রুত বিচারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

news home ads