Home ফ্যাক্ট ফাইল জেলার চালচিত্র পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা চাষী ভাই বলছি জেলার সেনাপতি শরীর স্বাস্থ্য সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বারুইপুর কাণ্ডে রাজনৈতিক তরজা তুঙ্গে, বামেদের ভূমিকায় প্রশ্ন তুলল শাসক শিবির   •   বারুইপুর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, তৃণমূলের মিছিলের মাঝেই কলকাতায় অমিত শাহ   •   ভোট পরবর্তী হিংসার অভিযোগে বীরভূমে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি   •   ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তীতে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্রদ্ধার্ঘ্য, মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী   •   বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত, গ্রেফতার মূল অভিযুক্ত আনন্দ সর্দার   •   বারুইপুর কাণ্ডে তৎপর মুখ্যমন্ত্রী, দুই মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ — আজ বাংলায় অমিত শাহ, হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত, গ্রেফতার মূল অভিযুক্ত আনন্দ সর্দার

06 Jul 2026
09:45 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বারুইপুরের নাবালিকা মৃত্যুকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে খবর সূত্রের। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার শরীরে একাধিক কামড়ের দাগ পাওয়া গেছে। পাশাপাশি শ্বাসরোধ করেই নাবালিকাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।

এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ একাধিক সূত্র খতিয়ে দেখছে। পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যাও আরও বেড়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।

রাজ্য রাজনীতিতেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অন্যদিকে প্রশাসনের দাবি, দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাবালিকার পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে সরব বিভিন্ন মানবাধিকার সংগঠনও। গোটা ঘটনার দিকে এখন নজর রাজ্যবাসীর।

 

news home ads