Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ভাইপো বন্দ্যোপাধ্যায়কে সরকারি হাসপাতালেই চিকিৎসার দাবি, আইনের সমতার বার্তা অগ্নিমিত্রা পালের   •   সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে দুর্নীতির অভিযোগ, মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিতে গেলেন বিজেপি নেতা অভিজিৎ দাস   •   ডোমজুড়ে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে উত্তেজনা, আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ   •   বনগাঁর রেশন দোকানে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগ খতিয়ে দেখলেন   •   শেখ হাসিনার ভার্চুয়াল বার্তা ঘিরে জল্পনা, বাংলাদেশে রাজনৈতিক বিতর্ক তীব্র   •   নদিয়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন, সভাধিপতি নির্বাচনে বিজেপির জয়; ভোটকেন্দ্রে বিক্ষোভ

অন্নপূর্ণা ভাণ্ডারে জালিয়াতি রুখতে কড়া রাজ্য সরকার, বাতিল আবেদনেও ফের যাচাইয়ের নির্দেশ

06 Jul 2026
02:47 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প “অন্নপূর্ণা ভাণ্ডার”-এ সম্ভাব্য জালিয়াতি ও ভুয়ো আবেদন রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রশাসনের তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নতুন নির্দেশিকা। সরকারি সূত্রে খবর, যেসব আবেদন আগে বাতিল হয়েছে, সেগুলিও ফের নতুন করে খতিয়ে দেখা হবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র অনলাইন তথ্যের উপর নির্ভর না করে এবার সরাসরি মাঠপর্যায়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য হাতেকলমে ভেরিফিকেশন করবেন। আবেদনকারীর পরিচয়, পারিবারিক আর্থিক অবস্থা ও প্রকল্পের যোগ্যতা সবকিছুই খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। এর ফলে স্বচ্ছতা বাড়বে এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

 

news home ads