Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

অস্ট্রেলিয়া সফরের আগে মোদীকে খুনের হুমকি, মেলবোর্নে কড়া নিরাপত্তা

05 Jul 2026
04:49 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য অস্ট্রেলিয়া সফরকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সফরের আগেই তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসতেই মেলবোর্ন জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারত ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ও কিছু গোপন বার্তার মাধ্যমে এই হুমকির তথ্য সামনে আসে। এরপরই অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে ওঠে এবং সম্ভাব্য সফরসূচির বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের জমায়েত ও প্রধান অনুষ্ঠানস্থলগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

ভারত সরকারও বিষয়টি নিয়ে কড়া নজর রাখছে। কূটনৈতিক স্তরে অস্ট্রেলিয়া প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখে তবেই সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, একজন রাষ্ট্রনেতাকে ঘিরে এ ধরনের হুমকি অত্যন্ত গুরুতর এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও তা বড় চ্যালেঞ্জ।

 

news home ads