Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রক্তচাপ প্রাকৃতিকভাবে কমাতে হাঁটা, কখন হাঁটছেন তাতেও কি বদলায় উপকারের মাত্রা?   •   সকালে চিয়া বীজ খেলে মিলতে পারে ফাইবার ও প্রোটিন, হজমশক্তি থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণে উপকার   •   ফুটপাত কার? শহর, হকার ও প্রশাসনের টানাপোড়েনে আসল প্রশ্নটা কোথায়   •   বহরমপুরে তৃতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা, আলোচনায় ভারতীয় চলচ্চিত্রের সাম্প্রদায়িকতা, বাজার ও জনপ্রিয়তা   •   কাঁথির শ্রীরামপুরে বাড়ি থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার, অভিযানের সময় পলাতক বাড়ির মালিক   •   সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, যৌথ সাংবাদিক সম্মেলনে সরব ‘ইন্ডিয়া’ জোটের নেতারা

প্রাণী কল্যাণে অগ্নিমিত্রা পালের সঙ্গে শ্রীলেখা মিত্রের সাক্ষাৎ, কমিউনিটি অ্যানিম্যালদের পরিচর্যা নিয়ে আলোচনা

30 Sep 2026
06:13 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাণী কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও কমিউনিটি অ্যানিম্যালদের পরিচর্যা নিয়ে নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং প্রাণী কল্যাণকর্মীদের একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রাণীদের খাবার দেওয়া ও পরিচর্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, এলাকাভিত্তিক প্রাণীদের সুরক্ষা, পরিচর্যা এবং তাঁদের দেখভালের সঙ্গে যুক্ত মানুষের সমস্যার সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও মন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরা হয়।

প্রাণী কল্যাণমূলক উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাস্তবসম্মত কিছু পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে কমিউনিটি অ্যানিম্যালদের ঘিরে স্থানীয় স্তরে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা এবং সেই সংক্রান্ত অভিযোগের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

প্রতিনিধি দলের দাবি, আলোচনায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁদের বক্তব্য মন দিয়ে শোনেন এবং প্রাণী কল্যাণের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে ভবিষ্যতে প্রাণী কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সাক্ষাৎ শেষে প্রাণী কল্যাণকর্মী, প্রাণীদের পরিচর্যাকারী এবং সাধারণ মানুষের উদ্বেগ শোনার জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি, প্রাণী কল্যাণের লক্ষ্যে নেতৃত্ব ও উদ্যোগের জন্য সভানেত্রী তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্রকেও ধন্যবাদ জানানো হয়েছে।